শর্তাবলী

Terms & Conditions

ওয়েবসাইট ব্যবহারের নিয়মাবলী ও শর্তাবলী।

স্বপ্ন ছোঁয়া বহুমুখী সমবায় সমিতি লিমিটেড
স্থপিত: ২০২৬ ইংরেজী
খুদুকখালী, ওয়ার্ড নং-৭ ছনুয়া, বাঁশখালী চট্টগ্রাম।
প্রতিষ্ঠাতা পরিচালক: আবির মোহাম্মদ মোকারম মিয়া যোগাযোগ: ০১৮৯০-০০৯৮৯৬
পূর্ণাঙ্গ সদস্যপদ, সঞ্চয়, নমিনি, সদস্য কল্যাণ ও মানবিক সহায়তা নীতিমালা
মূলমন্ত্র
“ঐক্যে শক্তি সঞ্চয়ে সমৃদ্ধি সততায় সফলতা”
১. সমিতির মূল উদ্দেশ্য: সমিতির মূল লক্ষ্য হলো পারস্পরিক সহযোগিতা, নিয়মিত সঞ্চয়, আর্থিক শৃঙ্খলা, সদস্য কল্যাণ ও সামাজিক দায়বদ্ধতা নিশ্চিত করা। “একজনের স্বপ্ন দিয়ে শুরু, সবার সহযোগিতায় সফলতা।”
২. প্রতিষ্ঠাতা পরিচালকের অবদান:
সমিতির প্রতিষ্ঠা, পরিকল্পনা ও সাংগঠনিক কার্যক্রমে প্রতিষ্ঠাতা পরিচালক আবির মোহাম্মদ মোকারম মিয়া-এর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তিনি সমিতির ভবিষ্যৎ পরিকল্পনা ও উন্নয়নে পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করবেন। তাঁর ভূমিকা সমিতির গঠনতন্ত্র, উপ-আইন ও প্রযোজ্য আইন অনুযায়ী কার্যকর হবে।
৩. সমিতির মেয়াদ: সমিতির নির্ধারিত মেয়াদ ৪ (চার) বছর।

৪. মাসিক সঞ্চয়: প্রত্যেক সদস্যকে প্রতি মাসে ১,০০০ (এক হাজার) টাকা সঞ্চয় করতে হবে।

৫. ১-২ মাস সঞ্চয় দিতে সমস্যা হলে ব্যক্তিগত, পারিবারিক, আর্থিক বা জরুরি কারণে ১-২ মাস সঞ্চয় দিতে না পারলে মানবিকভাবে বিবেচনা করা হবে। পরবর্তীতে বকেয়া সঞ্চয় পরিশোধ করতে হবে।
৬. টানা ৩ মাস সঞ্চয় না দিলে, বকেয়া = ৩,০০০ টাকা, জরিমানা ১০০ টাকা মোট = ৩,১০০ টাকা অসু¯’তা, দুর্ঘটনা, দুর্যোগ বা বিশেষ মানবিক পরি¯ি’তিতে নির্বাহী পরিষদ নিয়ম অনুযায়ী জরিমানা মওকুফ বা অতিরিক্ত সময় দিতে পারবে।
৭. সদস্যপদ প্রত্যাহার: নির্ধারিত মেয়াদ, গঠনতন্ত্র বা প্রযোজ্য আইনের বাইরে কোনো সদস্য হঠাৎ সদস্যপদ বাতিল বা জমাকৃত টাকা ফেরত দাবি করতে পারবেন না। বিশেষ কারণে লিখিত আবেদন করতে হবে এবং হিসাব অনুযায়ী প্রাপ্য অর্থ নির্ধারিত নিয়মে পরিশোধ করা হবে।
৮. সদস্যের দুর্ঘটনাজনিত মৃত্যু: কোনো সদস্য মৃত্যুবরণ করলে তাঁর পরিবারকে মানবিক সহায়তা দেওয়া হবে। সদস্যের জমা, প্রাপ্য লাভ/সুবিধা ও সমিতির আর্থিক সক্ষমতা অনুযায়ী বৈধ নমিনি/আইনগত উত্তরাধিকারীকে প্রাপ্য অর্থ প্রদানের ব্যব¯’া করা হবে।
৯. মৃত্যুজনিত সহায়তার প্রক্রিয়: মৃত্যুসনদ, সদস্য ও নমিনির পরিচয়পত্র, নির্ধারিত আবেদনপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। যাচাই শেষে নির্ধারিত পরিষদ/কমিটি প্রাপ্য অর্থ নির্ধারণ করবে।
১০. নমিনি সংক্রান্ত নিয়ম: প্রত্যেক সদস্যকে একজন নমিনি নির্ধারণ করতে হবে। নমিনি পরিবর্তনের জন্য লিখিত আবেদন করতে হবে। প্রয়োজন অনুযায়ী প্রযোজ্য আইন ও আইনগত উত্তরাধিকারীর বিষয় বিবেচনা করা হবে।
১১. সদস্য ভর্তি হতে যা লাগবে: ঘওউ ২ কপি - পাসপোর্ট সাইজ ছবি - ২ কপি, সচল মোবাইল নম্বর - প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য - নির্ধারিত সদস্য ভর্তি ফরম প্রয়োজনে অতিরিক্ত কাগজপত্র চাওয়া যেতে পারে।
১২. নমিনির কাগজপত্র: জন্মনিবন্ধন/ ঘওউ ২ কপি - পাসপোর্ট সাইজ ছবি ২ কপি, মোবাইল নম্বর সদস্যের সঙ্গে সম্পর্কের তথ্য
১৩. সদস্য ভর্তি প্রক্রিয়া : ফরম পূরণ → কাগজপত্র জমা → তথ্য যাচাই → অনুমোদন → সদস্যপদ প্রদান। ভুল বা অসত্য তথ্য পাওয়া গেলে সদস্যপদ পুনর্বিবেচনা করা যাবে।
১৪. সদস্যের বিপদে সমিতি: দুর্ঘটনা, অসু¯’তা, পারিবারিক বিপর্যয়, দুর্যোগ বা জরুরি সমস্যায় সমিতির সামর্থ্য অনুযায়ী সদস্যকে সহযোগিতা করা হবে।
১৫. সদস্য কল্যাণ তহবিল: অনুমোদিত নীতিমালা অনুযায়ী সদস্য কল্যাণ তহবিল গঠন করা যেতে পারে। এই তহবিল দুর্ঘটনা, গুরুতর অসু¯’তা, দুর্যোগ, বিশেষ মানবিক প্রয়োজন ও মৃত্যুজনিত সহায়তায় ব্যবহার করা যাবে। সকল লেনদেন হিসাবভুক্ত করতে হবে।
১৬. সমাজসেবা: সমিতির সামর্থ্য অনুযায়ী,বন্যা ও দুর্যোগে সহায়তা -অস”ছল ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা -অসহায় মানুষের মানবিক সহযোগিতা -বৃক্ষরোপণ, পরি”ছন্নতা ও জনসচেতনতা কার্যক্রম পরিচালনা করা হবে।
১৭. শিক্ষা সহায়তা : অস”ছল ও মেধাবী শিক্ষার্থীদের বই, খাতা, শিক্ষা উপকরণসহ সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করা হবে।
১৮. দুর্যোগকালীন সহায়তা: বন্যা, ঘূর্ণিঝড়, জলো”ছ¡াস, অগ্নিকাণ্ডসহ বড় দুর্যোগে সদস্য ও অসহায় সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হবে। “দুর্যোগে পাশে থাকা মানবতার সবচেয়ে সুন্দর পরিচয়।”
১৯. আর্থিক স্ব”ছতা: সমিতির প্রতিটি টাকা হিসাবভুক্ত থাকবে। নিয়মিত ভাবে মোট জমা, ব্যয়, বিনিয়োগ, বর্তমান ¯ি’তি, সদস্যভিত্তিক জমা ও অন্যান্য লেনদেন সংরক্ষণ ও পর্যালোচনা করতে হবে। “সমিতি শুধু টাকার সম্পর্ক নয়। এটি বিশ্বাস, ভালোবাসা ও দায়িত্ব সম্পর্ক।”
২০. চার বছরের লক্ষ্য: চার বছরে সঞ্চয়, ঐক্য, পরিশ্রম ও পরিকল্পনার মাধ্যমে সদস্যদের আর্থিক ভিত্তি শক্তিশালী করা এবং সমিতিকে একটি আ¯’ার প্রতিষ্ঠানে পরিণত করা।
২১. আমাদের মানবিক অঙ্গীকার: সদস্য বিপদে পড়লে পাশে থাকা, মৃত সদস্যের পরিবারকে সম্মানজনক সহায়তা করা, শিক্ষার্থী ও দুর্যোগগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সমিতির অন্যতম মানবিক অঙ্গীকার।
২২. পরিচালনা কমিটির মেয়াদ: বর্তমান পরিচালনা কমিটির মেয়াদ হবে ১ (এক) বছর।
প্রতি এক বছর পর সমিতির নিয়ম অনুযায়ী কমিটি পুনর্গঠন/নির্বাচন/মনোনয়নের ব্যব¯’া করা হবে।¬
প্রয়োজন অনুযায়ী যোগ্য, সৎ, দাযত্বিশীল ও সক্রিয় সদস্যদের বিভিন্ন দায়িত্ব অর্ন্তভক্ত করা হবে।
২৩. ক্ষমতার সহজ কাঠামো: সমিতির পরিচালনা কাঠামো হবে . পরিচালনা পরিষদ . নির্বাহী পরিষদ
২৪. আমাদের চূড়ান্ত অঙ্গীকার:
আমরা প্রতিষ্ঠাতা পরিচালকের স্বপ্নকে সম্মান করব। সমিতির নিয়ম মেনে চলব। নিয়মিত সঞ্চয় করব। সদস্যের অর্থের প্রতি দাযত্বিশীল থাকব। সদস্যের বিপদে পাশে দাঁড়াব। মৃত সদস্যের পরিবারের প্রতি মানবিক থাকব। শিক্ষা ও সমাজসেবায় অংশগ্রহণ করব। দুর্যোগে সহযোগিতা করব। স্ব”ছতা ও জবাবদিহিতা বজায় রাখব।
২৫.সদস্যদের শপথ :
আমি, স্বপ্ন ছোঁয়া বহুমুখী সমবায় সমিতি লিমিটেড-এর একজন সদস্য হিসেবে আজ আন্তরিকভাবে শপথ করছি যে— আমি সমিতির গঠনতন্ত্র, নীতিমালা ও সকল বৈধ নিয়ম মেনে চলব। আমি নিয়মিতভাবে আমার মাসিক ১,০০০ টাকা সঞ্চয় প্রদান করব এবং আর্থিক শৃঙ্খলা বজায় রাখব। আমি সমিতির অর্থ, সম্পদ ও আমানতের প্রতি দায়িত্বশীল থাকব এবং কোনো অনৈতিক কাজে জড়িত হব না। আমি সকল সদস্যকে সম্মান করব এবং পারস্পরিক সহযোগিতা ও ঐক্য বজায় রাখব। কোনো সদস্য বিপদে পড়লে আমার সামর্থ্য অনুযায়ী তাঁর পাশে দাঁড়াব। মৃত সদস্যের পরিবার, অসহায় মানুষ, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। আমি সমিতির স্ব”ছতা, জবাবদিহিতা, ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখতে সচেতন থাকব। আমি সমিতির সুনাম ক্ষুর্ণ হয় এমন কোনো কাজে অংশগ্রহণ করব না। আমি প্রতিষ্ঠাতা পরিচালকের স্বপ্ন ও সমিতির মূল উদ্দেশ্যকে সম্মান করব এবং সমিতির উন্নয়নে আন্তরিকভাবে সহযোগিতা করব। আমি প্রতিজ্ঞা করছি, নিজের সঞ্চয়কে সম্মান করব ,অন্যের আমানতকে নিরাপদ রাখব, সদস্যের বিপদে পাশে থাকব, সমাজের কল্যাণে কাজ করব, এবং সততা ও নিষ্ঠার সঙ্গে স্বপ্ন ছোঁয়া পরিবারের একজন দায়িত্বশীল সদস্য হিসেবে কাজ করে যাব। শপথের মূল কথা “ঐক্যে থাকব, সঞ্চয়ে এগিয়ে যাব, সততায় সফল হব এবং মানবতার পাশে দাঁড়াব।” স্বপ্ন ছোঁয়া আমাদের সবার পরিবার আমাদের প্রতিটি ১,০০০ টাকার সঞ্চয় একটি পরিবারের ভবিষ্যৎ, নিরাপত্তা ও স্বপ্নের সঙ্গে জড়িত। তাই নিজের সঞ্চয়কে সম্মান করা, অন্যের সঞ্চয় নিরাপদ রাখা এবং প্রয়োজনে একে অন্যের পাশে দাঁড়ানো আমাদের সবার কর্তব্য।
সমাপ্তি ঘোষণা
স্বপ্ন ছোঁয়া বহুমুখী সমবায় সমিতি লিমিটেড কোনো ব্যক্তির ব্যক্তিগত সম্পদ নয়, এটি সদস্যদের সম্মিলিত স্বপ্ন, শ্রম, সঞ্চয় ও বিশ্বাসের একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠাতা পরিচালক আবির মোহাম্মদ মোকারম মিয়া যে স্বপ্ন ও শ্রম দিয়ে এই প্রতিষ্ঠানকে দাঁড় করানোর উদ্যোগ নিয়েছেন, সেই স্বপ্নকে সম্মান করা এবং সঠিক পথে এগিয়ে নেওয়া প্রত্যেক সদস্য ও কর্মকর্তার নৈতিক দায়িত্ব। আমরা চাই, স্ব”ছতা থাকবে, জবাবদিহিতা থাকবে, শৃঙ্খলা থাকবে, পারস্পরিক সম্মান থাকবে, এবং সবার আগে থাকবে “স্বপ্ন ছোঁয়া” ভবিষ্যৎ। ঐক্যে শক্তি সঞ্চয়ে সমৃদ্ধি সততায় সফলতা 🌿